শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৫

ইন্দ্রাণী সরকার

তিলোত্তমা আমি
ইন্দ্রাণী সরকার



 
চকমকি নুড়ি পাথরে আলো জ্বালা সন্ধ্যায় 
অবাক চোখে দেখি তোমায়, 
তোমার প্রশস্ত ললাট, আবেগী ঠোঁটের হাসি 
চোখ জুড়ে শুধু স্বপ্ন আঁকা | 
জরির ফিতেয় বাঁধা রেশমী চুল বিছিয়ে দিই 
তোমার মুখে আলতোভাবে, 
নরম আবেশে বুজে আসে তোমার দুই চোখ | 
তিলোত্তমা আমি তোমার সাথী 
এক জনমে নয়, জন্ম জন্মে পড়ে আছি বাঁধা |








এবং একুশ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন